সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ -প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। জেলা পুলিশ ও
কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ আল-হাদী প্রমুখ।

আলোচনা সভার পূর্বে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে
বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, ডিআই ওয়ান ইয়াসিন আলম চৌধুরী, ওসি ডিবি তারেক ফয়সাল আজিজসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তযোদ্ধা, রাজনীতিবিদ, কমিউনিটি
পুলিশিং কমিটির সদস্য, সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা ও তালা থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা