শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুশাররফ আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আব্দুর রহিম, শহর শাখার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, উপদেষ্টা ড. মিজানুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ইমামুল হোসেন, ব্যাংকর শাহানুর আলম, মেহেদী হাসান,সাদ্দাম হোসেন, নুরুন নবি, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, শারাফাত হোসেন,মহিউদ্দীন, ইবাদুল ইসলামসহ প্রমুখ।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ১৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই আয়োজনের জন্য কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান