সাতক্ষীরায় জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি


মাহফিজুল ইসলাম আককাজ : জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অগস্ট) বিকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, শেখ সিদ্দিকুর রহমান, মোকাম আলী খান, সদর হাসপাতালের প্যাথলজিস্ট রবীন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কুমার
ইন্দ্রজিত সাধু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন


