শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি দখলের চেষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে জালিয়াতির মাধ্যমে জাল বয়ননামা এবং জাল দলিল সৃষ্টি করে অবৈধ ভাবে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মাদকাটি গ্রামের মোঃ গোলাম রব্বানীর কন্যা সালমা বেগম।

লিখিত অভিযোগে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার তেলেখালী মৌজায় সি এস ১৪২ এস এ ৫২৭, বিআরএস ৩৮৯,৭২৫,৭৯৬ ও ১৪৮০ খতিয়ান এস এ ৬৪৭, বিআরএস৩১৬৫ দাগের ৬.৩০ একর জমি ২০২২ সালে ক্রয় করি। পরে সম্পত্তি নিয়ে কালিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ৩৪৪/২০২২ নং মোকদ্দমায় ডিক্রি প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।

কিন্তু সাতহালীয়া গ্রামের মৃত এ কে এম শওকত আলীর পুত্র মোফাখখারুজ্জামান, মৃত সোলায়মান গাজীর পুত্র আব্দুল ওহাব, সামছুন্নাহার, ওবায়দুর রহমানের স্ত্রী আফিফা সুলতানা, আব্দুল্যাহ মুজাহিদদের পুত্র সামিহা সিদ্দিকি, কাজী অজিয়ার রহমানের পুত্র কাজী অহিদুল ইসলাম, মৃত কোরবান আলীর পুত্র সিরাজুল ইসলাম, কোরবান আলীর পুত্র ফেরদৌস হোসেন এবং খায়রুল বাশারের পুত্র ইকবাল হোসেন জাল জালিয়াতির মাধ্যমে জাল বয়নামা এবং জাল দলিল সৃষ্টি করে প্রতারনার মাধ্যমে অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে।

এর জের ধরে বিভিন্ন সময়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ইতোমধ্যে তারা কালিগঞ্জ সহকারী জজ আদালতে দেং ১৬৪/২৩ নং মামলা দায়ের করে। এছাড়া ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য জের পায়তারা চালিয়েছে।

তিনি আরো বলেন, উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় রয়েছেন কতিপয় ডাকাত। তারা পূর্বে সুন্দরবনে ডাকাতি করত। পরে আত্মসমর্পন করে এলাকায় ফিরে আব্দুল ওহাবের নেতৃত্বে ওই এলাকার মানুষকে অতীষ্ট করে তুলেছে। মানুষের জমিদখলসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে। আত্মসমর্পনকারীগনের বাড়ি শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিি গ্রামে।

মামলা থাকায় সেখান থেকে বিতাড়িত হয়ে রতনপুরে কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে এলাকায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের কবল থেকে ক্রয়কৃত সম্পত্তি যাতে বেদখল না হয় এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী