রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাকের চাপায় নিহত- ২

সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ ফয়সাল(২৬) ও মোঃ সজীব(১৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায়। নিহত ফয়সাল ও সজীব সদরের লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ইটভাটার শ্রমিক ফয়সাল আজ দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল