শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রেন লাইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইব্রাহিম খলিল ও মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন প্রকল্পের বাস্তবায়ন করার জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে বক্তৃতা দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও.আজিজুল ইসলাম, বিএনপির জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, নিরাপদ সড়ক আন্দোলন জেলা সহ-সভাপতি আবু সাঈদ বিশ্বাস, ছাত্রশিবির শহর অফিস সম্পাদক মো. নুরুন্নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র মোহিনী তাবাসসুম, পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, শহর জামায়াতের সেক্রেটারি মো.খোরশেদ আলম, ডুয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সাতক্ষীরা রেল আন্দোলনের উপদেষ্টা মো.ওসমান আলী, অন্যতম আহ্বায়ক, সাতক্ষীরার
রেল আন্দোলন সাদিকুর রহমান ও অন্যতম আহ্বায়ক নাজমুল হোসেন রনি, ছাত্র অধিকার পরিষদ সভাপতি শারাফাত হোসেন, উপদেষ্টা,সাতক্ষীরা রেল আন্দোলন মো.আব্দুর রহিম, জাগপা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী, পৌর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, আশাশুনি থেকে নাঈম হোসেন, দেবহাটা থেকে মুজাহিদ বিন ফিরোজ, আশাশুনি থেকে আব্দুল্লাহ আল মাসুদ, সাতক্ষীরা সদর থেকে আল ইমরান ইমুসহ ঢাকাস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলার সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থী এবং জনগন।

এসময় বক্তারা বলেন সাতক্ষীরার ভোমরা দেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন ও বিভিন্ন মালামাল আমদানি-রপ্তানি হয়। কিন্তু সরাসরি সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত কোনো ট্রেন না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন চালুর দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে তাৎক্ষনিক ডিসি মোস্তাক আহমেদ ফোনে রেলের ডিজির সাথে ফলপ্রসূ কথা বলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ