সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী, শিশুদের আইনী সহায়তা সেলে এড. সেলিম ও শামিমা মনোনীত

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া (সাতক্ষীরা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠনে সাতক্ষীরা জেলায়

এড.এ.বি.এম. সেলিম এবং এড. শামীমা পারভীন মিঠুকে মনোনীত করা হয়েছে।

সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্দেশক্রমে সারাদেশে ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের সমন্বয় সেল গঠন করা হয়।

নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সাতক্ষীরা জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. এ.বি.এম. সেলিম এবং এড. শামিমা পারভীন মিঠুকে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক