শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীর সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশের ন্যায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমেদ’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এর আগে সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুস সাকিব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, মৎস্য বীজ ও উৎপাদন সাতক্ষীরা সদরের খামার ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান।

সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর সংসদ সদস্যের এপিএস নাজমুস সাকিব প্রমুখ। মেলায় ভেটেরিনারি ঔষধ, গরু, মাছ ও মুরগীর খাদ্য, দুম্বা, তোতাপুরী পাঠা, ডার্মি কম্পোস্ট সার, আদর্শ দেশী মুরগীর খামার, সিলভার কোচিং মোরগ/ হাঁস, গাড়ল, ভেড়া।

বিদেশী কুকুর, প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাঁতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পসহ খামারিদের ৩৫টি স্টল স্থান পায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আসিফ রায়হান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…