বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মদপানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৮ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদপান করেন।

মৃতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মদপান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এছাড়া অসুস্থ হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার