শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “আগামী প্রজন্ম ও পৃথিবী বাঁচাতে জীবাশ্ম জ্বালানি ও ভূয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধ করো” শীর্ষক দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরা, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট (বিডবি-উজিইডি)’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে `আগামী প্রজন্ম ও পৃথিবী বাঁচাতে জীবাশ্ম জ্বালানি ও ভূয়া প্রযুক্তিতে জেরার বিনিয়োগ বন্ধ করো শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, প্রফেসর মোজাম্মেল হোসেন, ভূমিহীন নেতা আবদুস সামাদ, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দীন, শ্যামল কুমার বিশ্বাস, মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা, দলিত নেতা গৌরপদ দাস, সাংবাদিক ফারুক রহমান, মেহেদী আলী সুজয়, যুব অধিকারকর্মী ও তরুণ রাজনৈতিক কর্মী রুবেল হোসেন, যুবনেতা হাবিবুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাপানের দুই জ্বালানি মোঘল, টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) ও চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (চেপকো)’র সমান অংশীদারিত্বে ২০১৫ সালে জেরা (ঔঊজঅ) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মাত্র আট বছরের মধ্যে কোম্পানিটির বিদুুৎ উৎপাদন ক্ষমতা ৬৭ হাজার মেগাওয়াটে পৌঁছে গেছে। বর্তমান পৃথিবীর সব থেকে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানি গুলোর মধ্যে জেরা অন্যতম। (নতুন যুগের জাপানি জ্বালানি) শ্লোগান দিয়ে কার্যক্রম শুরু করলেও শুরু করলে ও জীবাশ্ম জ্বালানিতে ক্রমবর্ধমান বিনিয়োগের মধ্য দিয়ে এটি ‘ডাইনোসর যুগের জ্বালানি কোাম্পানি ’ হিসেবে পরিচিত হচ্ছে ।

বাংলাদেশে এলএনজি টার্মি নাল এবং জীবাশ্ম গ্যাস, এলএনজি ও ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জেজা’র ৪৮ কোটি ডলার বিনিয়োগ আছে। বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, কাতার, জার্মানি, তাইওয়ান, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মেক্সিকো, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জেরা’র বিনিয়োগ রয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ প্রতিবছর গড়ে ২৪ শতাংশ হারে বাড়লে ও জেরা’র বিনিয়োগ উল্টোদিকে বাড়ছে। এছাড়া সিসিএস প্রযুক্তি কার্বন নির্গমন কমাতে পারবে, পৃথিবীতে এমন কোনো উদাহরণ এখনও প্রতিষ্ঠিত হয়নি। এ কারণেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও জাপানের কাছ থেকে এ ধরনের প্রযুক্তি নিতে রাজি হয়নি।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, সাধারণ নাগরিকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য, আমরা সরকার ও জ্বালানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষত জেরা’র নিকট আমাদের দাবিসমূহ: নিম্নরুপ: ১. জীবাশ্ম জ্বালানি, বিশেষত এলএনজি অবকাঠামে থেকে সকল বিনিয়োগ প্রত্যাহার করতে হবে; ২. নির্মাণাধীন ও প্রস্তাবিত সকল জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বাতিল করতে হবে; ৩. আগামী ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে; ৪. পরিবেশ দূষণের ক্ষতিপূরণ বাবদ গ্রিণহাউস গ্যাস নির্গমনের মূল্য পরিশোধ করতে হবে; এবং ৫. জেরা’র জ্বালানি প্রকল্প দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণকে ক্ষতিপূূরণ দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারেরবিস্তারিত পড়ুন

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায়বিস্তারিত পড়ুন

  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু