শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে লিগ্যাল এইড কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মাঝে আশার আলো ছড়াচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। মামলার চাপ কমাতে জেলা লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বা সালিসির মাধ্যমে আদালত-বহির্ভূত বিরোধ মীমাংসা করে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি, আদালতের বাইরে এসব বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের ওপর মামলার চাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। মামলার চাপে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ার আশঙ্কা থাকলেও জেলা লিগ্যাল এইড অফিস কার্যকর উদ্যোগের মাধ্যমে অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার লিগ্যাল এইড অফিস। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর), আইনগত পরামর্শ এবং মামলা পরিচালনার মাধ্যমে জেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত গত ৬ মাসে মোট ১ হাজার ৩৮০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৭৯টি মামলা দায়ের এবং ৪৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এ ছাড়া, একই সময়ে ১ হাজার ১০১টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) আবেদন গৃহীত হয়, যার মধ্যে ১ হাজার ৪৭টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। যা বিরোধ দ্রুত ও সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসায় লিগ্যাল এইডের কার্যকারিতার প্রমাণ বহন করে।

এছাড়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে একই সময়ে ৮৯০ জন নারী ও ২২৩ জন পুরুষকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৮৬৭ জন উপকারভোগী বিভিন্ন ধরনের আইনগত সহায়তা গ্রহণ করেছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এডিআরের (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ফলে ক্ষতিগ্রস্ত বা প্রাপ্য ব্যক্তিদের অনুকূলে মোট ৮০ লাখ ৬৭ হাজার টাকা আদায় করে পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন লিগ্যাল এইড অফিসে পাঠানো হয়েছে, যা এই সেবার ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের এ ধরনের ইতিবাচক কার্যক্রম আইনগত সহায়তা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে বলে অভিমত আইনজীবী সমাজসহ সচেতন মহলের।

সংশ্লিষ্টরা মনে করছেন, আদালতের বাইরে দ্রুত সময়ে, বিনা খরচে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে লিগ্যাল এইডের এডিআর কার্যক্রম সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করার পাশাপাশি আদালতের মামলার চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের চীফ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোস্তাফিজুর রহমান জানান, সারাদেশ ৪৬ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। মামলার জট কমাতে সরকার লিগ্যাল এইডের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিচ্ছে। জেলা পর্যায়ে সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন