বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিসিডিবি’র যুব ও ওস্তাদদের পরিচিতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি: “কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বেকার যুব ও ওস্তাদদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুব ও ওস্তাদদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসেন।

সংস্থার টেকনিক্যাল অফিসার ইকরামুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান সরদার প্রমুখ।

এছাড়া সংস্থার হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ, সুদীপ্ত বিশ্বাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওস্তাদ এবং যুবরা উপস্থিত ছিলেন।

সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন বেকার যুবকে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটি পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, দক্ষতা অর্জন ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই। বেকার সমস্যা সমাধানে কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কাজ শিখে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি