বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সোয়াবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের আখড়াখোলায় সোয়াব সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে বল্লী ইউনিয়নের আখড়াখোলা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও খাদ্য বিতরণ করা হয়।

সোয়াব ও জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পরিচালক জামিলুজ্জামান জামিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায় ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, বল্লী ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।

এ সময় বল্লী ইউনিয়নের ১১৫ জন অসহায় দরিদ্র এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল বিতরণ করা হয়।

সোয়াব সংস্থার পরিচালক জালিমুজ্জামান জানান, প্রতি রমজান মাসেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে যাচাই-বাছাই করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোয়াব সব সময় ছিন্নমূল মানুষের পাশে থাকে। অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা খরচসহ নানাবিধ সহযোগীতার কার্যক্রম চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা