বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্ত্রীর সাথে বি‌রো‌ধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করেছে।

নিহত শিশুটির নাম আরিফ হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে প্রায় ইয়াসিনের ঝগড়াঝাঁটি হত। এখন থেকে এক সপ্তাহ আগে ইয়াসিন গাজীর সাথে তার স্ত্রীর ঝগড়া হয়।

এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী গাজী শ্বশুরবাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার বাড়িতে নিয়ে আসে। রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি