মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

আবুল কাসেম ঃ সাতক্ষীরার আশাশুনিতে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত,মা গুরুতর আহত।

সাতক্ষীরার আশাশুনিতে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও পুত্র পবিত্র সরকার তূর্য (৪) মারা গেছেন।

আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। বৃহস্পতিবার দুপুরে আশাশুনির শ্রীউলা এলাকার কেরানীর মোড়ে এ ঘটনা ঘটে। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করেছে।

আটককৃত বাস চালক নিজাম মণ্ডল সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা।

আর সুব্রত সরকার বাপ্পি আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান,সুব্রত সরকার বাপ্পী তার ছেলে ও স্ত্রীকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয়েছেন মা শ্যামলী সরকার।

পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটিকে জব্দ করেছে এবং চালককে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী