শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে চলাচলের রাস্তায় বালি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে ও বালি অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস শেখপাড়ায় গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীকলস শেখ পাড়ার ওয়াপদার রাস্তার উপর বালি রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির ও পথচারীদের ভোগান্তির কারনে এলাকাবাসী সম্মিলিত ভাবে প্রতিবাদ করে ও অতি দ্রæত ইটের রাস্তা থেকে বালি অপসারণের দাবিতে এ মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিনুর রহমান, সাবেক সৈনিক লীগ নেতা আলমগীর হোসেন, আমিরুল ইসলাম, গ্রাম্য ডাক্তার আব্দুস সবুর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন শ্রীকলস একটি অবহেলিত গ্রাম। পার বাউশুলি ৪নং পোল্ডারে নদী খননের ওয়াপদা সংলগ্নে সরকারি খাস সম্পত্তিতে একটি কবরস্থান, খেলার মাঠ ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করার জন্য ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কিন্তু একটি মহল সেই জায়গা থেকে বালি কেটে রাস্তার উপর দীর্ঘদিন যাবত বালি রেখে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। মানববন্ধনে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করে ইটের রাস্তার উপর থেকে বালি অপসারণ করে কর্মব্যস্ততার মানুষ ও যানবাহন সুষ্ট ভাবে চলতে পারে এবং সরকারি খাস সম্পত্তিতে থেকে বালি না কাটার জোর দাবি জানান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন