বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৪ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
রোববার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএেফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এরপর রোববার রাতে বিজিবি আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জের মিজানুর রহমান শেখ (৩৮),তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৪),তাঁদের ছেলে-মেয়ে শামীম ও রুমা, পিরোজপুরের জিয়ানগর থানার কবির শেখ, তাঁর স্ত্রী তফুরা খাতুন ও সাতক্ষীরার আশাশুনির কাদের মোড়লসহ ১৪ জন।
বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পরে রোববার সন্ধ্যায় তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদেরকে বিজিবি’র কাছে ফেরত দেন। হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার (ওসি) শামিনুল হক জানান, ১৪ বাংলাদেশী নাগরিককে সোমবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের পর কয়েকজনকে রাতে ও বাকীদের সোমবার সকালে আত্মীয় স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর