মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ত্রিশমাইলে ট্রাক মটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল সংলগ্ন পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে পাচপাড়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে ইমরান হোসেন (২১) নামে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আসাদুল নামের এক ভ্যান চালক মারাত্মক আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে পাচটা থেকে ৬টার মাঝামাঝি সময়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম ও মঈনূল আমিন মিঠু জানান, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ক্রয় করে ইমরান হোসেন ও অপর একজন মূল সড়কে উঠছিল। এমন মুহূর্তে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে দুইজনই। ইমরান হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ইমরান হোসেন মোটর সাইকেল আরোহী ছিলেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আটক ট্রাক চালক গোলাম মাহবুব টুটুল (৫০) বগুড়া জেলা সদরের কুলবাড়ি দক্ষিন হাজীপাড়া এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এ ঘটনায় ট্রাক চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন