শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে দু’দিন ধরে জ¦রে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি শ্যামনগর উপজেলার হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের ছেলে।

নিহতের শ্যালক সাইদুল ইসলাম জানান আবুল কালাম দুই দিন ধরে অনেক বেশী জ¦রে আক্রান্ত ছিল। সোমবার বিকালে শাররীকভাবে কিছুটা সুস্থ অনুভব করে বাড়ির সামনের দোকানে যায়। সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত তিনটার দিকে আবুল কালামের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন চিকিৎসকরা ডেঙ্গুজ¦রে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন।

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার বিকালে জানাযা শেষে আবুল কালামকে দাফন করা হয়। পেশায় রাজমিস্ত্রি ঐ ব্যক্তির রয়েছে দুই সন্তান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আবুল কালাম শ্যামনগরে ভর্তি না হওয়ায় তার মৃত্যুর কারন জানা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন