সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে তিন জনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।
আর করোনার উপসর্গ নিয়ে মরিয়ম খাতুন নামের এক নারী বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং লায়লা বেগম নামের অপর এক বৃদ্ধা নারী রাতে তার নিজ বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতায় মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলা নেবাখালী জগন্নাথপুর গ্রামের মৃত অজিহার রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন (৭০), দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল গফফারের স্ত্রী মরিয়ম খাতুন (৫৫) ও কালিগঞ্জ উপজেলার নলতায় গ্রামের নুরুল হকের স্ত্রী লায়লা বেগম (৬৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, গত ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন করোনা আক্রান্ত আলফাজ উদ্দীন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে ভর্তির পরপরই মারা যান মরিয়ম খাতুন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের লায়লা বেগম রাতে তার নিজ বাড়িতে মারা যান। এর আগে গত বুধবার তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

ডা. রফিকুল ইসলাম আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৯ জন।
সূত্র:পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল