বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশের জয়

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় সাতক্ষীরা জেলা প্রশাসন একাদশ বনাম সাতক্ষীরা পৌরসভা একাদশ। খেলায় সাতক্ষীরা জেলা প্রশাসন একাদশ ২-১ গোলে জয়লাভ করে। খেলার রেফারীর দায়িত্ব পালন করে পিপুল খান, রেফারীর সহকারি হাসনাত, জনি, আসাদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুর জাহান বেগন নুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, শিমুন শামস্, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজীম কালাম তমাল, ইকবাল কবির খান বাপ্পি, মো. রুহুল আমিন, আলহাজ¦ আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, স.ম সেলিম রেজা, জেলা ক্রীড়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, এ্যাড. মোসলেম আলী প্রমুখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচটি হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক