বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হরতাল সফল করতে নিউ মার্কেট মোড়ে বামজোটের পথসভা

বাজারের আগুন থেকে মানুষ বাঁচাতে আগামী ২৮ মার্চ ডাকা আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের নিউ মার্কেট মোড়স্থ স.ম আলাউদ্দিন চত্ত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) এর সংগঠক অ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান প্রমূখ। এসময় পাদুকা বিপ্লবী শ্রমিক সংহতি এর আহবায়ক অনু দাস, সদস্য সচিব বরুন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পৌর প্রাথমিক কমিটির আহবায়ক মো. বায়েজীদ হাসান, সদস্য আহাজ উদ্দিন সুমন, ইসমাইল, রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলায় দারিদ্র সীমার নিচে বসবাস করে ৫৬% মানুষ। এরমধ্যেই অধিকাংশই হতদরিদ্র ও নি¤œ মধ্যবিত্ত। অতিমারী করোনা তাদের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। ওই পরিস্থিতে কোনো রকমে নিজেদের আকড়ে মেলার চেষ্টা করলেও খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পূর্বের বছরও রমজানে তাদের একটি বড় অংশ টিসিবির মালামাল সংগ্রহ করতে পারিনি।

এবার রমজান উপলক্ষে সরকার ১ কোটি মানুষকে বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির মালামাল পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। যার সংখ্যা বর্তমানে অপ্রতুল। এই সংখ্যা বৃদ্ধি করে সরকারকে ১ কোটি নয়, বরং দেশের প্রত্যেকটি নি¤œবৃত্ত, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যদের মাঝে ন্যায্যমূল্যের কার্ড পৌঁছানোর পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু এবং সারা বছর তা অব্যাহত রাখা দাবি করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর