শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে কাল থেকে চলবে শতাধিক ট্রেন

রাজধানীসহ সারাদেশে আগামীকাল (বুধবার) থেকে আরও নয় জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া কমিউটার (লোকালসহ) মোট ১৯ জোড়া ট্রেন চলাচল করবে। এ নিয়ে আন্তঃনগর ট্রেনের সংখ্যা ৩৭ জোড়া এবং কমিউটার ট্রেনের সংখ্যা ১৪ জোড়া দাঁড়াবে অর্থাৎ সারাদেশে আগামীকাল বুধবার থেকে শতাধিক ট্রেন চলাচল করবে।

যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অধিক সংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার মঙ্গলবার (৮ জুন) দুপুরে বলেন, করোনা মহামারির কারণে দেড় মাসেরও বেশি সময় ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকার পর সম্প্রতি ট্রেন চলাচল শুরু হয়েছে।

বর্তমানে ২৮ জোড়া আন্তঃনগর এবং চার জোড়া কমিউটার (লোকালসহ) ট্রেন চলাচল করছে। ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট এতদিন শুধুমাত্র অনলাইনে বিক্রি হতো। কিন্তু গত ৪ জুন থেকে কাউন্টারে ৮ জুন ও তার পরবর্তী তারিখের আগাম টিকিট বিক্রি শুরু হয়। সরকারি নির্দেশনা অনুসারে ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ অনলাইনে ও ২৫ শতাংশ সরাসরি বিক্রি শুরু হয়।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির ফলে ট্রেনের ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। ট্রেনে যাতায়াতের জন্য বিপুল সংখ্যক যাত্রীর চাহিদা থাকায় অনেক যাত্রী ট্রেনে ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও টিকিট পান না।

তিনি জানান, আগামীকাল থেকে অতিরিক্ত আরও নয় জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া কমিউটার ট্রেন চলবে। এতে অধিক সংখ্যক যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা গেছে, আন্তঃনগর ট্রেনের বিভিন্ন রুটের যাত্রীরা কাউন্টারে আজকের (৮ জুন) এবং পরবর্তী দিনগুলোর আগাম টিকিট সংগ্রহের জন্য ভিড় করছেন। আগাম টিকিট পাওয়া গেলেও আজকের টিকেট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে বলা হচ্ছে।

লালবাগের বাসিন্দা সোলেমান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহ যাবেন বলে স্টেশনে এসেছেন। কিন্তু কাউন্টার থেকে তাকে বলা হয়েছে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। তিনি জানান, কমলাপুর রেল স্টেশনে কিছু যাত্রী বিভিন্ন কারণে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করে কম দামে টিকেট বিক্রি করে দেন। সেই ধরনের কোনো বিক্রেতা পান কি-না তা দেখতে তিনি অপেক্ষা করছেন।

মোহনগঞ্জ আন্তঃনগর ট্রেনে এসি কোচের যাত্রী আবদুল বারেক নামে এক ড্রাইভার জানান, বাবা ও স্ত্রীকে নিয়ে গৌরীপুর যাবেন। স্টেশনে এসে দেখেন টিকিট নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন চলে যেতে রওনা দিচ্ছিলেন তখন টিকিট কাউন্টার থেকে মোহনগঞ্জের তিনটি এসি কোচের টিকিট রয়েছে বলে জানায়। যদিও তিনি গৌরীপুর নামবেন কিন্তু তাকে মোহনগঞ্জের টিকিটের দামই দিতে হবে বলে জানান।

তিনটি টিকিট এক হাজার ৩০০ টাকায় কিনেছেন। বাসে যেতে বড় জোর ৬০০ থেকে ৭০০ টাকা লাগত জানিয়ে তিনি বলেন, এসি কোচে আরাম করে যাব, টাকা যায় বেশি যাক।

একই রকম সংবাদ সমূহ

দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেবিস্তারিত পড়ুন

রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ

রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন
  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • আমরা শেখ হাসিনাকে হ্যান্ডওভার চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • তাহসিফ সাউরির মৃত্যু: গ্রেপ্তার দীপ তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী