বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিন্ডিকেট নির্ভর রাষ্ট্র ব্যবস্থার সীমাবদ্ধতা, জাতির সংকট মোচন করতে পারবেনা-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দলে-জেএসডি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন শক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা জেলা জেএসডি আয়োজিত “সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেন।

আলোচনা সভায় তিনি আরো বলেন, ১৯৬২ সাল থেকে সিরাজুল আলম খান নিউক্লিয়াসের মাধ্যমে ধাপে ধাপে বাঙ্গালি জাতিকে হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত করেন, জয়বাংলা বাহিনী গঠন, ২রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ ও ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ-এই কাজগুলো সিরাজুল আলম খান এর কৃতিত্ব। জেএসডি সাধারণ সম্পাদক আরোও বলেন, উপনিবেশিক শাসন ব্যবস্থা উচ্ছেদে বাংলাদেশের একমাত্র বাস্তবতা হচ্ছে, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী সমাজ শক্তিকে রাষ্ট্রীয় রাজনীতিতে সম্পৃক্ত করা। অংশীদারিত্বের গণতন্ত্র বাংলাদেশের বাস্তবতায় গভীর তাৎপর্যপূর্ণ।

সমাজের সকল অংশের মানুষের রাষ্ট্র পরিচালনায়ঐতিহাসিক ভূমিকা এক মহাজাগরণ সৃষ্টি করবে, যা হবে খুবই অর্থবহ। বিদ্যমান অন্তঃসারশূন্য, সিন্ডিকেট নির্ভর রাষ্ট্র ব্যবস্থার সীমাহীন সীমাবদ্ধতা, জাতির কোন সংকট আর মোচন করতে পারবে না। উৎপাদন এবং জ্ঞান উন্নয়নে জড়িত জনগোষ্ঠীকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্তকরণ ছাড়া কাঙ্খিত রাষ্ট্র নিশ্চিত করা সম্ভব হবে না। এই নতুন শক্তিই বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের উচ্ছেদ এবং ধ্বংস সাধন করে এক গণতান্ত্রিক নৈতিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। সিরাজুল আলম খান হাজার হাজার ছাত্র-যুবসমাজ কে স্বাধীনতার মন্ত্রে দিক্ষা দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন, তিনি শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম ও স্বাধীনতার নেপথ্য নায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতায় রুপকার। বর্তমান জাতীয় সংকট থেকে মুক্তি পেতে হলে সিরাজুল আলম খান-এর ১৪দফা রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে প্রণীত জেএসডি’র ১০দফা কর্মসূচি বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়।

জেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, মোশাররফ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী রিয়াজ, খুলনা জেলা জেএসডি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, নাগরিক ঐক্যের আহবায়ক ড. রবিউল ইসলাম খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব ডাঃ মোঃ মুনসুর রহমান, জেলা জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, প্রাক্তন সাধারণ সম্পাদক সুধাংশ শেখর, কবি রুবেল হোসেন প্রমূখ। এসময় বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেএসডি নেতা রওনক বাসার, জব্বার মাষ্টার, বাবলা, মহুয়া কুদরত খোদা, বাংলাদেশ জাসদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাম, পৌর শাখার সভাপতি আশরাফসহ জেএসডি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট এস এম ইকবাল লোদী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী