শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে বিএসএফের মহাপরিচালক

বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্তানা।

বুধবার দুপুর পোনে একটায় তাঁর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্টে এসে পৌঁছেন।

এসময় সীমান্তের নোম্যানস ল্যান্ডে বিজিবির পক্ষ থেকে বিএসফ মহাপরিচালককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিজিবির রিজিওন কমান্ডার, সরাইল রিজিওন বিগ্রেডিয়ার জাকির হোসেন।

বিএসএফ প্রতিনিধি দলেন ছিলেন এডিজি পঞ্চজ কুমার সিং, ডিআইজি শ্রী ব্রজেশ কুমার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সুশীল কুমার।

পরে আন্তর্জাতিক চেক পোস্টে (আইসিপি) বিজিবির একটি চৌকস দল বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিএসএফ মহাপরিচালক বিজিবির হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল এবিএম মহিউদ্দিন, ২৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে বিএসএফ মহাপরিচালক সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ ৬০ বিজিবির ব্যাটালিয়নে গিয়ে সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় যান।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার সকাল পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে অংশ নেবেন ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল। আগামী শনিবার সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধি দল ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’বিস্তারিত পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে