রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েছে সংক্রমণ-মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। গত ২৪ ঘণ্টায় সীমান্তের ৮টি জেলায় মারা গেছেন ১০ জন। এ ছাড়া মোলা বন্দরে মৃত্যু হয়েছে আরও দুজনের। একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায় যা ৬৫ শতাংশ।
এদিকে জেলা প্রশাসন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে এক সপ্তারের জন্য লকডাউন ঘোষণা করেছে। সার্বিকভাবে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যাসংকট, ফাঁকা নেই আইসিইউ।

এ অবস্থায় হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে শয্যা সংকট; ফাঁকা নেই আইসিইউ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ভারত সীমান্তবর্তী দেশের আট জেলায় করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়েই চলেছে। অধিক সংক্রমিত জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, রাজশাহী, যশোর থেকে ধীরে ধীরে সারাদেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে সংক্রমণ।

রাজশাহী:

রাজশাহীতে করোনা রোগী মৃত্যুর সংখ্যা কমছেই না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহীর ৩ জন এবং নাটোরের একজন। উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে রোগীদের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২১ জন এ নিয়ে শুধু রাজশাহীতেই ২২০ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালের ১৭টি আইসিউর সব কয়টিতেই ভর্তি আছেন রোগী।
পরিস্থিতি সামাল দিতে বুধবার (০২ জুন) থেকে রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে মেঝেতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানী বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চাঁপাইনবাবগঞ্জের ৯ জন ও রাজশাহীর ৯ জন ভর্তি হয়েছেন। কালকে ২১৫ ছিল আজকে ২২০ হয়ে গিয়েছে। প্রতিনিয়ত রোগী বাড়ছে।

নওগাঁ:

নওগাঁ জেলা সি‌ভিল সার্জন ডা. মো. আবু হা‌নিফ জানান, নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৩ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নতুন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। সাত দিনে সংক্রমণের হার ২৬ ভাগ থেকে ৩৯ ভাগে এসে ঠেকেছে। ক‌রোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে শং‌কিত জেলাবাসী।

নাটোর:

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর প্রধান বাণিজ্যিক এলাকা কানাইখালী মাঠ থেকে আলাইপুর মারকার মসজিদ এলাকার প্রায় ১ কিলোমিটার এলাকায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। শহরে প্রবেশের ৪টি পয়েন্টে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জনসাধারণদের প্রবেশ করতে দিচ্ছে পুলিশ। এ ছাড়া করোনা ঊর্ধ্বগতি রোধে সচেতনতার জন্য চলছে মাইকিং।

কুড়িগ্রাম:

নতুন করে সংক্রমিত হয়ে পড়েছে ভারতের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত ২৪ ঘণ্টায় ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ৩২ ভাগে পৌঁছেছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

দিনাজপুর:

সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে ২৬ শতাংশে ঠেকেছে। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই অবস্থা সীমান্তবর্তী জেলা যশোরেও।

যশোর:
গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনার শনাক্ত হয়েছে ৪৩ জন। সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে সংক্রমণ আরও বাড়লে মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে বলে জানান যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান।

সাতক্ষীরা-মোংলা:

মোংলাতেও করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছেন ভারতীয় ট্রাকচালক ও সহযোগীরা। এমন পরিস্থিতিতেও সীমান্তে জনচলাচল ও পণ্যপরিবহনে মানা হচ্ছে না কোনো গাইডলাইন। তাদের অবাধ চলাচলে শঙ্কিত স্থানীয়রা।

এদিকে খুলনা ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
তথ্যসূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছেবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা