বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুনামগঞ্জে সংখ্যালঘুর উপর হামলায় সঠিক তদন্ত চায় বিএনপি: নিতাই চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চৌধুরী বলেছেন, ‘আওয়ামীলীগ সরকারের কাছে দেশের সাধারণ মানুষ নিরাপদ নয়। আওয়ামীলীগের সময় বেশী নির্যাতিত হয় সংখ্যলঘু সম্প্রদায়। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় সঠিক তদন্ত করতে। আসল রসহ্য খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

শনিবার (২০মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নির্যাতনের শিকার নোয়াগাঁও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্যাতিত মানুষের পাশে এসে দাড়িয়েছি। এখানে নির্যাতনের চিত্র দেখে আমরা মর্মাহত ও গভীর উদ্বিগ্ন।’

নিপুন রায় বলেন, ‘ইতোমধ্যে গণমাধ্যমের খবরে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীঘরে হামলা,ভাঙচুর ও লুটপাটের মত জঘন্য তান্ডব হয়েছে বলে প্রকাশ পেয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নগদ একলক্ষ টাকা ও নারী শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান হিসেবে নির্যাতনের শিকার পরিবার গুলোর মাঝে বিতরণ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ. সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল, শাল্লা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী