রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে। এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায় কমিশন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

তিনি বলেন, সামনে পরীক্ষা ও দুর্গোৎসব রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই কমিশনকে নির্বাচনের সময় নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

সিইসি বলেন, নভেম্বরে যাতে বার্ষিক পরীক্ষা আয়োজন না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাবে ইসি। বার্ষিক পরীক্ষা নভেম্বরে না হলে ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, সব রেডি থাকলেও এ দেশে নির্বাচনের তারিখ ঠিক করার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইসির হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নানা বিষয় বিবেচনায় নিয়ে ইসিকে নির্বাচন আয়োজনের সময় ঠিক করতে হয়।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি বলেন, এ দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান মহামান্য রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচন সামনে রেখে খুব শিগগির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।

সিইসি জানান, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রকিউরমেন্টও সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, কমিশনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা, উৎসবসহ বিভিন্ন জাতীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হয়। এসব বিষয় সমন্বয় করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী