শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সেই মুরাদ হাসান

জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র কিনেছেন ডা. মুরাদ হাসান এমপি।
রোববার সকালে সাড়ে ৮ হাজার টাকা ব্যাংক চালান দিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান এ মনোনয়নপত্র নিয়েছেন।

এদিকে আওয়ামী লীগ রবিবার প্রায় সব আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ তালিকায় ঠাঁই হয়নি ডা. মুরাদের।

জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই দলের নেতাকর্মীদের তোয়াক্কা না করে একক আধিপত্য বিস্তার করে আসছেন মুরাদ হাসান এমপি। এতে দলের নেতাকর্মী থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এছাড়া ক্ষমতার অপব্যবহারসহ অনৈতিক কৃতকর্মের জন্য মন্ত্রিত্ব, ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের সব দলীয় পদপদবি হতে অব্যাহতি দেওয়া হয় ডা. মুরাদ হাসান এমপিকে। এ কৃতকর্মের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না এমন গুঞ্জনও বাতাসে বয়ে আসে তার নির্বাচনী এলাকা জামালপুর-৪ সরিষাবাড়ীতে। এমন আশঙ্কায় দলীয় মনোনয়ন নৌকার প্রার্থী ঘোষণার আগেই স্বতন্ত্র পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন ডা. মুরাদ হাসান এমপি।

পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান জানান, ডা. মুরাদ হাসান এমপির নির্দেশক্রমেই তার পক্ষে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াৎ হোসেন জানান, রোববার স্বতন্ত্র পদে মুরাদ হাসানের নামে একটিমাত্র মনোনয়নপত্র ক্রয় করেছেন তার পক্ষে মোখলেছুর রহমান।

ডা. মুরাদ হাসান এমপিকে মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার