বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাতিরঝিল থানার গরিবের বন্ধু , জনগণের বন্ধু শেখ জনতা ফারুক

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং সংগঠক শেখ জনতা ফারুক তিনি ছাত্রজীবন থেকে তার রাজনীতি শুরু করেন। রমনা – শাহবাগ থানার শরিফ ইসলাম ছুট্টু (ছাত্রলীগের তৎকালীন সেক্রেটারি)এর নেতৃত্বে রাজনীতি শুরু করেন শেখ জনতা ফারুক। তখন তিনি ৫৫ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৩ সালে ৫৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাসেমের নেতৃত্বে রাজনীতি করেন শেখ জনতা ফারুক। তখন তিনি মিরবাগ ১ নং ইউনিটের সভাপতি ছিলেন। ২০০৫ সালে রমনা – শাহবাগ থানার স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মনোয়ার হোসেন বাদল এর নেতৃত্বে ৫৫ নং ওয়ার্ড সভাপতি ছিলেন শেখ জনতা ফারুক ।

২০১১ সালে শেখ জনতা ফারুক স্বেচ্ছাসেবক লীগের রমনা – শাহবাগ থানা ভাগ হওয়ার পরে তিনি স্বেচ্ছাসেবক লীগের রমনা থানার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসের নেতৃত্বে শেখ জনতা ফারুক রমনা – হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন‌। বর্তমানে তিনি সাবেক রমনা থানার স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।

এক প্রশ্নের জবাবে শেখ জনতা ফারুক বলেন, তিনি রাজনীতি করে আওয়ামীলীগের ভালোবাসা পেয়েছেন। মানুষেরা যখন প্রশ্ন করে আপনি ভালো জায়গা থাকতে পারেন না, এটাই আমার কাছে ভালোলাগা, এর বেশি কিছু করতে গেলে খালেদা জিয়ার মতো এতিমের টাকা মাইরা খাইতে হবে , নয়তো তারেক জিয়ার মতো চাঁদাবাজি কইরা খাইতে হইতো এখন। তারেক জিয়ার মতো হতে চাই না‌‌। ডাল- ভাত খেয়ে বাঁচতে চাই, এর বেশি কিছু চাইনা আমি শেখ জনতা ফারুক‌।

আরেক প্রশ্নের জবাবে গরিবের বন্ধু , গরীবের ছেলে শেখ জনতা ফারুক বলেন, আমি যেখানে থাকি তা হচ্ছে মীরবাগ ১১/৬, ইসলাম ভিলা , যেখানে আমি আমার বউ বাচ্চাদের নিয়ে নরমাল জায়গায় বসবাস করছি। এর চেয়ে ভালো জায়গায় বসবাস করতে হলে আমাকে অবশ্যই চাঁদাবাজি করতে হবে, দুর্নীতি করতে হবে অথবা তারেক রহমানের মতো দুর্নীতি করতে হবে কিংবা এতিমের টাকা মেরে খেতে হবে।

অন্য এক প্রশ্নের জবাবে গরিবের ছেলে শেখ জনতা ফারুক বলেন, তিনি যদি হাতিরঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাহলে তিনি মাদকমুক্ত সমাজ গঠন করবেন, কিশোর গ্যাং মুক্ত করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন , এলাকার মানুষ যাতে ভালোভাবে চলতে পারে নির্ভয়ে তা পুলিশের সহযোগিতায় এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, যদি তিনি সাধারণ সম্পাদক মনোনীত হতে না পারেন তারপরও তিনি আওয়ামী লীগের জন্য কাজ করে যাবেন, আওয়ামী লীগ থেকে সরে দাঁড়াবেন না। কারণ তিনি বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি । আমি হাসিমুখে সংগঠনের সকল সিদ্ধান্ত মেনে নেবো।

আরেক প্রশ্নের জবাবে শেখ জনতা ফারুক বলেন, করোনাকালীন সময়ে তিনি গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন।

হাতিরঝিলে এলাকার গরিব দুঃখীদের মাঝে অক্সিজেনের গ্যাস সিলিন্ডার বিতরণ করেছেন এবং সহযোগিতার সর্বপ্রকার চেষ্টা করেছেন।

তিনি আরো বলেন, ভোট দিবার সময় আমরা সবাই নৌকায় ভোট দেবো । এখানে কোনো গ্রুপিং থাকবে না । বাবার সাথে ছেলের মিল নাই থাকতে পারে, তেমনি সংগঠনের সদস্যদের সাথে সদস্যের নাও মিল থাকতে পারে , তারপরেও সকলের প্রতীক নৌকা।অন্যদিকে বাবার সম্পত্তি সকল সন্তানেরা যেমন সমানভাবে ভোগ করবেন এবং দাবি থাকবে ঠিক তেমনি নৌকার জন্য সকলের ভালোবাসা থাকবে। কারণ আমরা কেউ নৌকার বিরুদ্ধাচারণ করতে পারবোনা। নৌকা হচ্ছে আমাদের শক্তি এবং আমাদের ঐক্য।

তিনি আরো বলেন , যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আমি কখনো আওয়ামী লীগ থেকে সরে দাঁড়াবো না। সব সময় দলের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী