বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

করোনা (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালীসহ অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। এখন আরও বেশি সচেতন না হলে খুব দ্রুত ঢাকাতেও আক্রান্তের হার বেড়ে যাবে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম।

করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।

করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের ছবি দেখিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হবে না।

সোমবার রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম ভবনে নিজের মা ফৌজিয়া মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আগামী ১৯ জুন থেকে দেশে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১৯ জুন থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এই টিকা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের অগ্রাধিকারভিত্তিতে আগে দেওয়া হবে।

তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে। হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।

মন্ত্রী ছাড়াও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাপরিচালক স্বাস্থ্য বিভাগ, মহাপরিচালক শিক্ষা বিভাগ, মহাপরিচালক ড্রাগ, স্বাচিপ মহাসচিব এম এ আজিজ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান