রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ফ্যাসিস্ট হাসিনাকে ‘আইন’ ডিগ্রি প্রদান করেছিল। যা আপাতত স্থগিত করা হয়েছে।

এএনইউ’র বরাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। পর্যালোচনা শেষে হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়টি।

ডিগ্রি বাতিলের খবরটি এমন সময় এসেছে যখন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও মানুষ হত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হাসিনার নির্দেশেই জনগণের ওপর গুলি চালায় পুলিশ।

এমন অপরাধ বিবেচনায় নিয়ে শেখ হাসিনার ডিগ্রি বাতিলের বিষয়টি ভাবছে অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসকে এএনইউ’র একজন মুখপাত্র জানিয়েছেন, কাউকে ডিগ্রি দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। শেখ হাসিনার বিরুদ্ধে পর্যালোচনা শেষে যদি ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা হবে বিশ্ববিদ্যালয়টির জন্য নজিরবিহীন ঘটনা।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানেই অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংস্কার নিয়ে রাজপথে লংমার্চ না করে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত