রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ

হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করায় এবং সরকার ও মালিকপক্ষের দায়িত্বহীন ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঈদ অতি আসন্ন হলেও ৩০ লাখ হোটেল শ্রমিকের বকেয়া বেতন-বোনাস এখন পর্যন্ত মালিকরা পরিশোধ না করায় শ্রমিকরা চরম দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন। এ অবস্থায় তাদের পরিবার-পরিজনের ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়ছে।

তারা বলেন, সরকারের মালিকতোষণ নীতির কারণে মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পার পেয়ে যাচ্ছেন। মালিকরা ধারাবাহিকভাবে হোটেল সেক্টরের শ্রমিকদের ঈদের সময় মজুরি ও উৎসব ভাতা না দিয়ে নিজেদের সম্পদের পাহাড় বৃদ্ধি করে চলছেন।

এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আইন অনুযায়ী ঈদের ছুটি না দেয়া। গতকাল সোমবার (১৯ মে) টঙ্গিতে একটি কারখানায় ঈদের ছুটির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ সরকারের মালিকতোষণ নীতি ও চরম স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, গত বছর বৈশ্বিক মহামারি করোনার সময় থেকে প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতরসহ প্রধানমন্ত্রী বরাবর ধারাবাহিকভাবে চিঠি/স্মারকলিপি প্রদান করে আসছি। পুনরায় একই দাবিতে গত ৪ এপ্রিল শ্রম প্রতিমন্ত্রী ও ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকার কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।

নেতৃবৃন্দ অবিলম্বে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদানে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এই শিল্পে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তার দায় সরকার ও মালিকগোষ্ঠীকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তারা।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক জয়নাল আবদীন।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি