বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস

এইচএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ৯৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে সময় দেয়া তথ্যে এমনটা জানা গেছে। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মাদ্রাসা বোর্ড। দেশের ১ হাজার ৩টি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী এবার আলিম পরীক্ষায় পাস করেছেন।

এ ছাড়া সাধারণ নয় শিক্ষা বোর্ডের ৭৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারের প্রকাশিত ফলাফলে এইচএসসি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মোট জিপিএ-৫: পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০। জিপিএ-৫: ৫৯,২৩৩ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯। জিপিএ-৫: ৩২,৮০০ জন। বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ । জিপিএ-৫ : ৯,৯৭১ জন।

কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯। জিপিএ-৫ : ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ । জিপিএ-৫ : ১৫,৩৪৯ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৪৯ । জিপিএ-৫ : ১৩,৭২০ জন।

সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ । জিপিএ-৫ : ৪,৭৩১ জন। যশোর বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১ । জিপিএ-৫ : ২০,৮৭৮ জন। ময়মনসিং বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১। জিপিএ-৫ : ৭,৬৮৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ : ৪,৮৭২ জন। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ : ৫, ৭৭৫ জন।

এবার পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। আর উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।

এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। এর আগের বছর ২০২০ সালে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে জিপিএ-৫ বাড়লো ২৭ হাজার ৩৬২।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর