বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ ডিসেম্বরের পর সরকার পতনের এক দফা কর্মসূচি আরো কঠোর : বিএনপি

বিভাগীয় সমাবেশ শেষে আগামী মাসে বিএনপি আন্দোলনের গতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

তাদের দাবি, এসব কর্মসূচি থেকে সরকার পতনের বার্তা দিয়েছেন জনগণ।

এবার জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

আন্দোলনের গতি কোন দিকে মোড় নেবে এমন প্রশ্নের জবাবে তারা জানান, ১০ ডিসেম্বর লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা জানান, সরকার পতনের এক দফা লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি আরও কঠোর হতে পারে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এ সম্মেলনগুলো সরকারকে বার্তা দিয়েছে যে, তোমরা ক্ষমতা ত্যাগ কর। ফসল ঘরে কেটে না আনা পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না।’

টুকু আরও বলেন, আমাদের আন্দোলনের রূপটা পরিবর্তন হবে; তবে সেটা শান্তিপূর্ণভাবে। মহাসচিব ঘোষণা করবেন কী রূপে হবে আন্দোলন। এখন আমরা জাতীয়ভাবে কী প্রোগ্রাম দেবো, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে বিপ্লবে রূপ নিয়েছে। সমাবেশে যে জনগণ সমবেত হচ্ছে, এটিই বড় সফলতা।

খসরু আরও বলেন, কঠোরতা তো নির্ভর করবে আন্দোলনের গতি-প্রকৃতির ওপর। আন্দোলন তার গতি-প্রকৃতি নিজেই বেছে নেয়; অবস্থার পরিপ্রেক্ষিতে নেতারা সিদ্ধান্ত নেয়। যুগপৎ আন্দোলনে নেমেছি, আমাদের লক্ষ্য একটাই – সরকার পতন।

এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকেই সরকারবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা হতে পারে বলে মনে করেন দলটির অনেক নেতা।

এরই মধ্যে ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে ৬টি সম্পন্ন করেছে দলটি। এককভাবে কর্মসূচি পালন করে নিজেদের শক্তির জানান দেয়া হচ্ছে বলে দাবি করছেন নেতারা।

বিএনপি নেতারা বলছেন, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না; বিভাগীয় সমাবেশে গণজোয়ার দেখে এমন বার্তা মিলেছে।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান এক সমাবেশে বলেছিলেন, আগামী ১০ ডিসেম্বরের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। তাই বিএনপির ডেটলাইন ১০ ডিসেম্বর যত সামনে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। ওইদিন কী হবে, বিএনপি কী করবে, সেদিকে নজর এখন রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের।
সূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী