বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০০০ কোটি ছাড়িয়ে পাঠানের আয়: ভক্তের প্রশ্নে যা বললেন শাহরুখ

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড। এই জয়রথ এখনো চলমান। মুক্তির ১১ দিনেও তার ব্যত্যয় ঘটেনি।

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির ১১তম দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২৩ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪০১.১৫ কোটি রুপি। ১১তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৭ কোটি ৭০ লাখ টাকার বেশি।

শাহরুখ খান মাঝে মাঝে টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘পাঠান’ মুক্তির আগেও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তির পর ‘পাঠান’ সিনেমার যখন জয়রথ চলমান, ঠিক তখন নেটিজেনদের মুখোমুখি হলেন কিং খান। আর এসময় ‘পাঠান’ সিনেমার আসল আয় নিয়ে প্রশ্ন তুলেন এক ভক্ত।

একজন প্রশ্ন করেন, ‘‘পাঠান’ সিনেমার আসল আয় কত?’’ উত্তর দিতে দেরি করেননি শাহরুখ। জবাবে লিখেন, ‘৫০০০ কোটি ভালোবাসা, ৩০০০ কোটি প্রশংসা, ৩২৫০ কোটি আলিঙ্গন…। ২ বিলিয়ন হাসিমুখ, যার কাউনডাউন এখনো চলছে। তোমার অ্যাকাউন্টেন্ট কী বলছে ভাই?’

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর