বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) ১৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়।

সম্প্রতি এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে বিটিআরসি। এতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স নবায়নের আবেদন করেনি ১৪টি প্রতিষ্ঠান। এতে লাইসেন্সিং গাইডলাইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর বিধান লঙ্ঘিত হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোর আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে।

এখন থেকে প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের অধীন যেকোনো কার্যক্রম সম্পাদন করলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বলেও জানায় বিটিআরসি।

প্রতিষ্ঠানগুলোকে আইএসপি লাইসেন্স সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়ে বিটিআরসি আরও জানায়, সংশ্লিষ্ট সকলকে বাতিলকৃত আইএসপি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদনসহ সেবা গ্রহণ বা প্রদান এবং টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা প্রদানের বিপরীতে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১০ দিনের মধ্যে কমিশনের কাছে তাদের লাইসেন্স জমা দেয়ার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা

বাতিলকৃত আইএসপি প্রতিষ্ঠানগুলো হলো: বর্ণালী নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইল (বিডি) লিমিটেড, এম.এস. আপন এন্টারপ্রাইজ, এম.এস স্পার্কিং ওয়ার্ল্ড, রেইন্ আইসিটি, সেগুনবাগিচা সেফনেট অনলাইন, স্পিড অনলাইন, ভেসটেল কেবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সল্যুশন, চাঁদপুর নেট ও এম.এস এয়ারেনেট কমিউনিকেশন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারেবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সোনালি চুলের অ্যালবিনো (জন্মগত জেনেটিক ত্রুটি)বিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • ৫৩ বছর পর চাঁদের পথে সফল যাত্রা
  • আপনার ফোনের আয়ু কতদিন জানাবে এআই
  • ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে এই অ্যাপে
  • বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
  • সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ
  • ক্ষমতায় গেলে বিনামূল্যে যেসব তথ্যপ্রযুক্তি সেবা দেবে বিএনপি