বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ বছর বয়সের পর একটি দিনও সিঙ্গেল ছিলেন না নুসরাত ফারিয়া

তিনি চিত্রনায়িকা, তিনি মডেল আবার তিনিই গায়িকা। সব মিলিয়ে একের ভেতর অনেকের সমন্বয় নুসরাত ফারিয়া। সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন খবরের শিরোনাম হয়েছে, এমন ঘটনা ঘটেছে খুব কমই। সেই নুসরাত ফারিয়া এবার জানালেন, ১৫ বছর বয়সের পর একটি দিনও সিঙ্গেল ছিলেন না।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন খোলাসা করলেন নায়িকা।

তিনি বলেন, ‘আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ কিংবা ১৬ বছর বয়সে। ছোটকালের প্রেম। নীল কালিতে ছেলেটা আমাকে চিঠি লিখেছিল। সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিল। আমি ভাবলাম, বাহ ছেলেটা তো কবি! কারণ আমি তখন গানটা সম্পর্কে জানতাম না। ওই সময় থেকে গেল ৩ ডিসেম্বর পর্যন্ত, আমি আমার জীবনে একদিনও সিঙ্গেল ছিলাম না’।

নুসরাত ফারিয়া জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গেল। দারুণ উপভোগ করছেন একা থাকা।

এর আগে রনি রিয়াদ রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ তারা বিয়ের জন্য আংটি বদলও করেন। তবে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নায়িকা জানান, বিয়েটা আর হচ্ছে না। এবার আরও দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করলেন, রনির সঙ্গে তার বিয়ে তো দূরে থাক, প্রেমের সম্পর্কও আর নেই।

সূত্র: যাযাদি

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর