বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, গতকাল পর্যন্ত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইনস্টিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছ।আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব, ইনশাআল্লাহ।

সারজিস লেখেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সব আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও লেখেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে- সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪-এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না।তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি