শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন পিটার হাস

২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হবে কি না, জানতে চেয়েছেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গা উৎসব হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই ব্যাপারে কথা হয়েছে। একইভাবে পূজার পর ২৮ তারিখে যে রাজনৈতিক কর্মসূচি হবে, সেটাও যাতে শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হয়—সে ব্যাপারেও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, একটি দেশের রাষ্ট্রদূত হয়ে তিনি ওই দেশের একটি রাজনৈতিক দলের কর্মসূচি বিষয়ে সরকারকে জিজ্ঞাসা করতে পারেন কি না, এটি কূটনৈতিক শিষ্টাচার-বহির্ভূত কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম।’

মন্ত্রী আরও বলেন, ‘তাঁরা আমাদের কাছে জানতে এসেছিলেন। এ জন্য আমরা সেটি তাঁদের জানিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ কর্মসূচি হবে।’

রাজনৈতিক কর্মসূচিতে ২৮ অক্টোবর লোকজনকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে কি না, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো জনগণকে রাজধানীতে আসতে বাধা দেওয়া হবে না। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজধানী ঢাকা এমনিতেই যানজটের শহর। সেখানে তীব্র যানজট হয়। সেখানে রাজনৈতিক কর্মসূচির কারণে বিপুলসংখ্যক জনগণের আগমন ঘটলে আরও দুর্ভোগ বেড়ে যাবে।’

একই রকম সংবাদ সমূহ

আ. লীগ আমলে ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে নতুন করে সামনে এসেছে চাঞ্চল্যকরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারেবিস্তারিত পড়ুন

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে দলের উচ্চপার্যায় সিদ্ধান্ত নেবেনে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
  • এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার
  • রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে