বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৯ মে থেকে সৌদিগামী ফ্লাইট চালু হচ্ছে

আগামী ২৯ মে থেকে সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ বিমান সেলস সেন্টার বা কাউন্টারে যোগাযোগের অনুরোধ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।

জানা গেছে, গত ২০ মে থেকে সৌদি আরব বিভিন্ন শর্তারোপ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী সব ফ্লাইট পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সিদ্ধান্ত নেয়।

ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সৌদিগামীরা। হোটেলে বুক করা, ফ্লাইট শিডিউল পাওয়াসহ সামগ্রিক বিষয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা