বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৩ ডিগ্রির তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভাঙলো কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার রেকর্ড ছাড়াল। আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই। এরই মধ্যে কলকাতার তাপমাত্রা ভেঙে ফেলেছে বিগত ৬৮ বছরের রেকর্ড। পশ্চিমবঙ্গে আজ বুধবারও তাপপ্রবাহ কমার কোনো আশার বাণী শোনাতে পারিনি কলকাতার আলীপুর আবহাওয়া অধিদপ্তর।

আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোরও একই পরিস্থিতি। সকাল থেকে রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে।

আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতাসহ রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট বজায় থাকছে। আগামীকাল বৃহস্পতিবারও রেড অ্যালার্ট জারি থাকবে এই জেলাগুলোতে। এ ছাড়া অন্যান্য জেলার বেশ কয়েকটি জায়গায় জারি থাকছে ইয়েলো অ্যালার্ট।

মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি।

এর আগে, শেষবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল কলকাতার ইতিহাসে ৬৮ বছরের মধ্যেই সর্বোচ্চ জায়গায় উঠেছিল তাপমাত্রার পারদ।

এদিকে, গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা বা বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে হালকা রঙের পাতলা ঢিলেঢালা, সুতির কাপড় পরতে বলা হয়েছে। একই সঙ্গে মাথা ঢেকে রাখতে কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করতেও বলেছে তারা।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল