বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই) ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বৈঠক থেকে বেরিয়ে এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সমাবেশ’-এ অংশগ্রহণ করার জন্য সারাদেশ থেকে লাখ লাখ লোক এবং শতশত যানবাহন রাজধানী ঢাকায় প্রবেশ করবে। এমতাবস্থায় বাড়তি লোক ও যানবাহনের জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা ডিএমপির সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং তারা সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

জামায়াতের এই নেতা বলেন, আমাদের এই মহাসমাবেশে কয়েক লাখ লোক হবে। ঢাকা, ঢাকার আশপাশের এলাকাসহ সারাদেশ থেকে আমাদের লোকজন আসবে। ৫ আগস্টের পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি। তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি।

তিনি আরও বলেন, আমাদের বিপুল সংখ্যক ছোট-বড় গাড়ি আসবে। বিভিন্ন স্পটে গাড়ি আসবে। অনেকে বাসে, ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব বাহনে আসবেন। এসব বিষয় নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি নিরাপত্তাজনিত বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি। সামনেও আমাদের যোগাযোগ থাকবে। ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলিয়েই একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছি।

এছাড়া ফ্যাসিবাদবিরোধী দলগুলো এ মহাসমাবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতা।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী