শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘অনুকূল পরিবেশে’ বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে ভারত-বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়াদিল্লি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পরিচালনার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে।

জয়সোয়ালের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এই বৈঠকে অংশ নেবেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু।

১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন বিষয়ে এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল বলেন, ‘অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।’

১৯ জুন চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, আমাদের প্রতিবেশী দেশে যেসব পারিপার্শ্বিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, সেসব ঘটনা আমরা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনভাবে গড়ে উঠলেও পারিপার্শ্বিক প্রেক্ষাপট বিবেচনায় তা মূল্যায়ন করা হয়।’

প্রাথমিক প্রস্তুতির তথ্য অনুযায়ী হিন্দু জানিয়েছে জানা গেছে, ভারতের সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ‘ধর্মীয় মৌলবাদের’ উত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং এর ফলে ভারতের নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞরা এ-সংক্রান্ত বিশ্লেষণ তুলে ধরবেন। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর চীন-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক কীভাবে রূপ নিতে পারে, সে বিষয়েও মূল্যায়ন থাকবে।

বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের ভাবমূর্তি নিয়ে যেসব নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে। বিশেষজ্ঞদের মতে, অনেক বাংলাদেশি মনে করেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের পাশে না থেকে এককভাবে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, সংসদীয় কমিটি আইনপ্রণেতাদের এ বিষয়েও পরামর্শ দিতে পারে যে, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলা জরুরি। ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা রক্ষার কৌশলগত প্রয়োজনীয়তার দিকটি আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরার কথাও উঠে আসতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করারবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়ার অনুরোধ শেখ হাসিনার ল’ ফার্মের
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত