বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমতি ছাড়াই প্রেস কাউন্সিল কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ নূরুল কবিরের

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রাক্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবিরকে সদস্য হিসেবে রাখা হয়। তবে কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান সাংবাদিক অভিযোগ করেছেন, অনুমতি না নিয়েই তার নাম এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে অবাক করে দিয়ে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় পূর্বানুমতি ছাড়াই আজ আমার নাম (তাও ভুল বানানে) প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে। এর আগে একাধিকবার সরকার পক্ষ থেকে আমাকে এই কাউন্সিলে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল — যা আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউ সরকারের পক্ষ থেকে হোক বা অন্য কোথাও থেকে, আমার সম্মতি নেওয়ার প্রয়োজনই মনে করেননি। এটা সত্যিই অদ্ভুত।’

‘অতএব, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি কেউ থেকে থাকেন, অনুরোধ করছি দয়া করে আমার নামটি এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করবেন।’

অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গেল সেপ্টেম্বরে নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে আলোচনা ছাড়াই তাকে সেন্সর বোর্ডের সদস্য করা হয়। পরে তিনি সদস্যপদ গ্রহণে অস্বীকৃতি জানান।

প্রসঙ্গত, সোমবার ঘোষিত প্রেস কাউন্সিলের দুই বছর মেয়াদি কমিটিতে নূরুল কবির ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদকে রাখা হয়েছে।

১২ সদস্যের এ কমিটিতে আরও আছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনও আছেন কমিটিতে।

এর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার; তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হয় আবদুল হাকিমকে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির