বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অল্প সময়েই জনপ্রিয়তায় শীর্ষে শ্যামনগরের ইউএনও রনী খাতুন

এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় উপজেলা শ্যামনগরে অল্প সময়ের মধ্যেই আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন। দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মদক্ষতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০২৪ সালের ১৪ নভেম্বর শ্যামনগর উপজেলায় যোগদান করেন ইউএনও রনী খাতুন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উন্নয়ন ও জনসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়— মসজিদ, মন্দির ও মাদ্রাসায় সরকারি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছেন।

উপজেলা অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। অভিযোগ, পরামর্শ বা প্রয়োজনীয় দাবি নিয়ে কেউ গেলে ইউএনও রনী খাতুন মনোযোগ দিয়ে কথা শোনেন এবং দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। এতে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমেছে, অন্যদিকে বেড়েছে প্রশাসনের প্রতি আস্থা।

শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের জন্য নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ রোগী কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তির পাশে দাঁড়ানোও এখন তার নিয়মিত কার্যক্রমের অংশ হয়ে দাঁড়িয়েছে। এসব মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের মুখে ফুটেছে হাসি।

শ্যামনগরের অনেক স্থানীয় ব্যক্তি মনে করেন, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে এ ধরনের জনবান্ধব মনোভাব বিরল। তাদের ভাষায়, “মানুষের জন্য যে গুণাবলি থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে আছে। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল কর্মকর্তা।”

নিজের কর্মনীতি ও দর্শন সম্পর্কে ইউএনও রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

অল্প সময়েই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে মোছাঃ রনী খাতুন শুধু প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই নয়, শ্যামনগরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর