রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় চুক্তি ভঙ্গের অভিযোগে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা।। সাতক্ষীরার তালায় জমি বিক্রি নিয়ে চুক্তি ভঙ্গের ঘটনাকে কেন্দ্র করে ভবেন্দ্র দাস (৫৯) নামে এক বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভবেন্দ্র দাস অভিযোগ করে বলেন, প্রায় তিন মাস আগে তিনি সাড়ে ৯ শতাংশ জমি বিক্রির জন্য খেশরার বালিয়া গ্রামের আব্দুল আহাদ গাজীর সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে কয়েক ধাপে ২৫ হাজার টাকা পান তিনি। কিন্তু নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না হওয়ায় গত ৭ আগস্ট তিনি একই জমি দ্বিগুণ মূল্যে বালিয়া গ্রামের হারুনের কাছে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সকালে আব্দুল আহাদ তাকে ডেকে নেন। সকাল ৭টার দিকে আহাদের বাড়িতে গেলে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে পিছমোড়া করে খুঁটির সঙ্গে বেঁধে চার ঘণ্টা ধরে মারধর করা হয়। পরে তার ভাতিজা স্বপন দাস ২৫ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা ফেরত দিয়ে এবং বাকি ৮ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তাকে মুক্ত করেন।

এ ঘটনায় ভবেন্দ্র দাস বলেন, “জমি বিক্রির টাকা সময়মতো দিতে না পারায় আমি অন্যজনের কাছে জমি বিক্রি করেছি। এ নিয়ে আমাকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে।”

অভিযোগ উঠেছে, ঘটনার নেপথ্যে রয়েছেন খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজী।

ঘটনার পর শনিবার সকালে উপজেলা বিএনপির আদেশক্রমে খেশরা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি আব্দুল আহাদকে দল থেকে বহিষ্কার করেছে বলে নিশ্চিত করেছেন খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সার্চ কমিটির সদস্য এস এম লিয়াকত হোসেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, “ভবেন্দ্র দাস লিখিত অভিযোগ দিতে রাজি হননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক