রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলের বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই : গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা আগেই জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই। এবার সেই একই কথা বললেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

মূলত ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচির কারণেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য ফাঁকা সময় পাওয়া যাবে না বলে জানিয়েছেন গাঙ্গুলি। শুধু তাই নয়, ইংল্যান্ডেও আইপিএলের বাকি অংশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিসিসিআই সভাপতি।

রোববার দ্য হিন্দুর বরাত দিয়ে ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার ছেপেছে এ খবর। যেখানে গাঙ্গুলি বলেছেন, ইংল্যান্ড সফরের পরে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে যাবে ভারত। সব জায়গায় ১৪ দিনের কোয়ারেন্টাইনের মতো কঠোর নিয়ম রয়েছে। তাই আইপিএল ভারতে হওয়ার সুযোগ নেই। কোয়ারেন্টাইনের ব্যাপারটা খুবই কঠিন।

আইপিএলের বাকি অংশ আয়োজন করার সুযোগ কবে পাব, সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন।

ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়রা আক্রান্ত হওয়ার আগেই আইপিএল বন্ধ করে দেয়া উচিত ছিল কি না? এ প্রশ্নে ঠিক সম্মত হননি গাঙ্গুলি। তার ভাষ্য, এখন হয়তো অনেকের মনে হতে পারে, আইপিএল আগে স্থগিত করা হলেই ভাল হতো। কিন্তু মুম্বাই এবং চেন্নাইয়ে কেউ আক্রান্ত হয়নি। দিল্লি এবং আমদাবাদের খেলা হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে।

তিনি আরও যোগ করেন, লোকে অনেক কথাই বলবে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দেখুন। ওদেরও অনেকে আক্রান্ত হয়েছে। কিন্তু ওরা ম্যাচ পিছিয়ে পরে আয়োজন করেছে। আইপিএলে সেটা সম্ভব নয়। সাত দিনের জন্য খেলা থামিয়ে দিলেই ক্রিকেটাররা বাড়ি ফিরে যাবে এবং আবার সেই কোয়ারেন্টাইন শুরু হয়ে যাবে।

সৌরভ গাঙ্গুলি জোর গলায় জানিয়ে দিলেন, কেউ আক্রান্ত না হলে আইপিএল পুরোটাই চালিয়ে নিতেন তারা, আবারও বলছি, যদি কেউ আক্রান্ত না হতো তা হলে আমরা খেলা চালিয়ে যেতাম। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে ছিল এবং মাঠে কোনও দর্শক ঢুকতে দেওয়া হচ্ছিল না। কোনও ক্রিকেটারও আক্রান্ত হয়নি। ওরা আক্রান্ত হতেই আমরা বন্ধ করে দিই। বাকি লিগগুলোর দিকে তাকিয়ে দেখুন। ওখানে প্রচুর করোনা আক্রান্ত পাওয়া যাচ্ছে। লিগ কিন্তু থামেনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়