সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে মুস্তাফিজের দলে ফেরার আশা ক্ষীণ

মুস্তাফিজুর রহমান কেমন আছেন? খুব একটা স্বস্তিতে থাকার কথা নয়! জাতীয় দল বাদ দিয়ে যেই আইপিএল খেলতে যাওয়ায় দেশের ভেতর সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিয়মিত সুযোগ মিলছে না। সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচসহ টানা তিন ম্যাচ সাইডবেঞ্চে বসে কাটিয়েছেন। তার পরিবর্তে খেলা প্রোটিয়া তারকা এনরিখ নর্কিয়া ফর্মে ফেরায় বাকি ম্যাচগুলোতেও মুস্তাফিজের দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

অথচ কদিন আগেও দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজের নাম থাকা ছিল প্রায় নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে যাওয়ার পর কোয়ারেন্টানের কারণে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে খেলতে পারেননি। এরপর নেমেই গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩ উইকেট। উড়ন্ত শুরুর পর প্রথম বেশ কয়েকটি ম্যাচে ভালো বোলিং করে দলে জায়গা পাকাপোক্ত করেছিলেন কাটার মাস্টার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোলিংয়ের ধারও কমেছে তার।
এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন তিনি। সেগুলোর পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করলেও রিদম ধরে রাখতে পারেননি ফিজ। শেষ দিকে গিয়ে প্রচুর রান দিয়েছেন, বিনিময়ে খুব বেশি উইকেটও পাননি। ৩২ ওভারে ৭.৬২ ইকোনমিতে ৮ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। অবশ্য আইপিএলে মুস্তাফিজ ২০১৬ সালের পর কখনোই ম্যাচপ্রতি ১ উইকেটের বেশি পাননি। ২০১৬ সালে সবাইকে চমকে দেওয়ার বছরেও ১৬ ম্যাচে তার ১৭ উইকেট ছিল।
মুস্তাফিজকে কেন টানা তিন ম্যাচ বসিয়ে রাখা হয়েছে? এর পেছনে বড় ভূমিকা থাকতে পারে আইপিএলের দলগুলোর নতুন চিন্তাধারার। খেয়াল করলেই দেখা যাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রতিটি দল দেশীয় তরুণ পেসারদের ওপর জোর দিয়েছে। এছাড়া অনেক দলেই এখন দেশি বাঁহাতি পেসার আছে। শুধু বাঁহাতি পেসার খেলাতে হবে, এই যুক্তিতে যেন কোনো বিদেশি কোটা পূরণ না হয়ে যায়, সেটা নিশ্চিত করতেই এ ব্যবস্থা।
এই কারণেই মুস্তাফিজের সঙ্গে দেশি দুই বাঁ-হাতিকেও কিনেও রেখেছিল দিল্লি। মুস্তাফিজের সাবেক রাজস্থান সতীর্থ চেতন সাকারিয়া ছাড়াও দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে। টাইগার পেসারের তুলনায় খলিলের পারফরম্যান্স বরং আরও উজ্জ্বল। মাত্র ৭ ম্যাচে ৭.৮৫ ইকোনমিতে দিল্লির এ পেসার নিয়েছেন ১৪ উইকেট।
দিল্লির একাদশে বিদেশি ক্যাটাগরিতে ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের জায়গা নিশ্চিত। বাকি দুই জায়গার লড়াইয়ে এতদিন টিকেছিলেন মুস্তাফিজ। তবে এনরিখ নর্কিয়া ইনজুরি কাটিয়ে ফর্মে ফেরায় আবারও সাইডবেঞ্চে চলে যেতে হয়েছে মুস্তাফিজকে। এছাড়া কোটার আরও এক জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন বেশ কয়েকটি ম্যাচে স্লগ ওভারে দুর্দান্ত খেলা রভম্যান পাওয়েল।

এদিকে, সবশেষ ম্যাচে বুধবার (১১ মে) রাজস্থানের বিপক্ষে হারলেই প্লে অফের আশা শেষ হয়ে যেত দিল্লির। সেই ক্ষেত্রে বাকি থাকা দুই ম্যাচে মুস্তাফিজের আর সুযোগ মিলতো কি না সন্দেহ। তবে কালকের ম্যাচে জয়ে এখনো আশা টিকে আছে দিল্লি। তবে একাদশে ফেরার আশা ক্ষীণ মুস্তাফিজের।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর