মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির নতুন চালু করা পুরস্কার প্রথম পেলেন পান্ত

জো রুটের একের পর এক সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির পরও প্রথমবারের মত চালু করা আইসিসি’র প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের রিশাভ পান্ত। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনই ঘোষণা দেয়া হলো।

আইসিসি’র পক্ষ থেকে জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়। এবারই প্রথম এ ধরনের পুরস্কারের আয়োজন করছে আইসিসি। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেই নতুন করে এই পুরস্কারটির ঘোষণা দেয়া হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে ছিলেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক রুট এবং আয়ারল্যান্ড ব্যাটসম্যান পল স্টার্লিং; কিন্তু এই দু’জনকে পিছনে ফেলে ঐতিহাসিক প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে নিলেন পান্ত।

সাংবাদিক ও আইসিসি ভোটিং অ্যাকাডেমির সদস্য মোনা পার্থ সারথি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টে পান্তের নায়কোচিত ইনিংস অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছে। বিশেষ করে পরিস্থিতি এবং প্রতিপক্ষের বিচারে। তাছাড়া সমর্থকদের প্রত্যাশার চাপও ছিল অতিরিক্ত।’

স্বাধীনভাবে গড়া আইসিসি ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন সাবেক ক্রিকেটার, ব্রডকাস্টার এবং সাংবাদিক। এই টিম ফ্যানদের ভোটের ভিত্তিতে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ এবং আইসিসি ওমেন প্লেয়ার অব দ্য মান্থ বেছে নেবে। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসি’র ডিজিটাল চ্যানেলে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

আইসিসি ওমেন প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার শাবনিম ইসমাইল। পাকিস্তানের ডায়না বেগ এবং দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপকে পেছনে ফেলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী